Programmes প্রোগ্রাম Safari সাফারি Community কমিউনিটি Contact যোগাযোগ Book a Session
The Cox's Bazar Surf Hub exterior — Synthia Jahan Studio concept
Opening 2028 ২০২৮-এ খুলছে

The Hub. Built on the sand it stands on. হাব। যে বালির উপর দাঁড়ায়, সেই বালি দিয়েই তৈরি।

Bangladesh's first surf, food and recovery sanctuary. Designed by Synthia Jahan Studio. Run by a team that grew up on this water. Doors open 2028 — but the story starts now. বাংলাদেশের প্রথম সার্ফ, খাবার আর রিকভারির ঠিকানা। ডিজাইনে সিনথিয়া জাহান স্টুডিও। চালাবে এমন একটা দল, যারা এই পানিতেই বড় হয়েছে। দরজা খুলবে ২০২৮-এ — কিন্তু গল্পটা শুরু এখনই।

The Vision দৃষ্টিভঙ্গি

The full operating story of what opens in 2028 — every space, every service, every hour of the day. ২০২৮-এ যা খুলবে তার পুরো গল্প — প্রতিটা স্পেস, প্রতিটা সেবা, দিনের প্রতিটা ঘণ্টা।

Not a hotel. Not a gym. The coast itself, organised. হোটেল না। জিম না। উপকূলটাকেই — গুছিয়ে।

The Hub is a single G+2 building on Marine Drive Road where everything connects: the surf school, the kitchen, the recovery floor, the apparel shop, the lifeguard station, the rooms upstairs for Founder's Members. হাব মেরিন ড্রাইভ রোডে একটাই G+2 বিল্ডিং — যেখানে সব মিলে যায়: সার্ফ স্কুল, কিচেন, রিকভারি ফ্লোর, পোশাকের দোকান, লাইফগার্ড স্টেশন, ফাউন্ডার্স মেম্বারদের জন্য উপরের রুমগুলো।

You arrive at 5 AM for dawn patrol. You don't leave till midnight. In between: surf, eat, train, recover, eat again, watch the sun fall behind the lattice wall. Then the next dawn. তুমি আসো ভোর ৫টায় ডন প্যাট্রোলে। মাঝরাত পর্যন্ত বের হও না। মাঝখানে: সার্ফ, খাওয়া, ট্রেনিং, রিকভারি, আবার খাওয়া, ল্যাটিস দেয়ালের পেছনে সূর্য ডুবতে দেখা। তারপর পরের ভোর।

Synthia Jahan Studio early sketches for the Cox's Bazar Surf Hub
The Architect স্থপতি

Designed by Synthia Jahan Studio. ডিজাইন করেছে সিনথিয়া জাহান স্টুডিও।

Lead Design Studio · Phase 1 feasibility + concept design · প্রধান ডিজাইন স্টুডিও
The first design question is not aesthetic. It is existential: how does a building survive here? Synthia Jahan Studio · Project Brief

The studio works across flood-prone coasts, remote communities and small-footprint buildings — places where land, climate and culture all have something to say. Their answer for our Hub draws from coastal Bangladesh: terracotta lattice, bamboo, fishing-net geometry, open-air gathering, and a quieter form of resilience that negotiates with water rather than pretending it isn't there. স্টুডিও কাজ করে বন্যাপ্রবণ উপকূলে, প্রত্যন্ত কমিউনিটিতে — যেখানে ভূমি, জলবায়ু আর সংস্কৃতি সবাই কথা বলে। আমাদের হাবের জন্য তাদের উত্তর উপকূলীয় বাংলাদেশ থেকে — টেরাকোটা ল্যাটিস, বাঁশ, জালের জ্যামিতি, খোলা জমায়েত, আর শান্ত এক ধরনের সহনশীলতা যা পানির সাথে বোঝাপড়া করে।

Terracotta Bamboo Fishing-net canopy Concrete Brick lattice Open-air
A Day at the Hub হাবে একটা দিন

5 AM to midnight. Every day. ভোর ৫টা থেকে মাঝরাত। প্রতিদিন।

The Hub doesn't close. It exhales. Here's what a typical day looks like when the building is up and the doors are open. হাব বন্ধ হয় না। শুধু একটু দম নেয়। বিল্ডিং দাঁড়িয়ে গেলে আর দরজা খুললে একটা সাধারণ দিন কেমন দেখাবে — দেখো।

5:00AM

Lights on in the Surf Kitchen সার্ফ কিচেনে আলো জ্বলে

Tea, paratha, fresh fruit. Junior Surf Club kids arrive. Coaches pull boards off the lattice wall and wax them on the concrete floor.চা, পরোটা, তাজা ফল। জুনিয়র সার্ফ ক্লাবের বাচ্চারা চলে আসে। কোচরা ল্যাটিস দেয়াল থেকে বোর্ড নামায় আর কংক্রিটের মেঝেতে মোম লাগায়।

6:00AM

Dawn patrol ভোরের প্যাট্রোল

Surf school groups paddle out. Sunrise yoga begins on the 2nd-floor deck — the Bay of Bengal turning from grey to gold.সার্ফ স্কুলের দলগুলো পানিতে নামে। দ্বিতীয় তলার ডেকে সূর্যোদয়ের যোগ শুরু — বঙ্গোপসাগর ধূসর থেকে সোনালি হয়ে যায়।

8:00AM

Post-surf breakfast সার্ফ-পরবর্তী নাস্তা

Eggs, dal, sticky rice. Coffee from a single Bangladeshi roaster. Strangers at shared tables — guests, locals, fishermen back from the night boats.ডিম, ডাল, ভাত। বাংলাদেশের একটাই রোস্টার থেকে কফি। শেয়ার্ড টেবিলে অচেনা মানুষ — অতিথি, স্থানীয়, রাতের নৌকা থেকে ফেরা জেলেরা।

10:00AM

Train · Recover · Rejoice opens ট্রেইন · রিকভার · রিজয়েস খোলে

Surf-specific strength sessions begin upstairs. The ice bath and sauna run from now until last call. Mobility on the deck if you prefer the breeze.উপরে সার্ফ-নির্দিষ্ট স্ট্রেংথ সেশন শুরু। আইস বাথ আর সনা এখন থেকে শেষ পর্যন্ত চলে। বাতাস পছন্দ হলে ডেকে মুভমেন্ট।

12:00PM

Lunch at the Surf Kitchen সার্ফ কিচেনে দুপুরের খাবার

Fresh catch from the Kolatoli boats that landed at dawn. Shorshe ilish. Prawn curry. Daal with mustard oil. Greens from the morning market.কলাতলীর নৌকা থেকে ভোরে আসা তাজা মাছ। সর্ষে ইলিশ। চিংড়ির ঝোল। সরিষার তেলে ডাল। সকালের বাজারের শাক।

3:00PM

Afternoon sessions দুপুরের সেশন

Walk-in surf lessons. Coastal Safari groups returning from full-day routes — sand in their hair, photos on their phones. Apparel shop quietly busy.ওয়াক-ইন সার্ফ পাঠ। কোস্টাল সাফারির দলগুলো ফুল-ডে রুট থেকে ফেরে — চুলে বালি, ফোনে ছবি। পোশাকের দোকান চুপচাপ ব্যস্ত।

5:30PM

Sunset yoga on the deck ডেকে সূর্যাস্তের যোগ

Light comes through the terracotta lattice and lands on the floor in patterns no one designed on purpose. Class ends when the sun touches the horizon.টেরাকোটা ল্যাটিস ভেদ করে আলো এসে মেঝেতে এমন প্যাটার্ন তৈরি করে — কেউ ইচ্ছে করে আঁকেনি। সূর্য দিগন্ত ছোঁয়া পর্যন্ত ক্লাস চলে।

7:00PM

Dinner service রাতের খাবার

Live tabla some nights. Fishermen's stories most nights. Long communal tables under the fishing-net canopy. This is the part of the day the Hub is loudest, in the best way.কিছু রাতে লাইভ তবলা। বেশিরভাগ রাতে জেলেদের গল্প। জালের ছাউনির নিচে লম্বা শেয়ার্ড টেবিল। দিনের এই অংশেই হাব সবচেয়ে সরব — ভালো অর্থে।

10:00PM

Last call শেষ ডাক

Kitchen winds down. The bar pours one last round. Founder's Members head upstairs to the rooms. Coaches check the wave forecast for tomorrow.কিচেন গুটিয়ে আসে। বার শেষ রাউন্ড ঢালে। ফাউন্ডার্স মেম্বাররা উপরের রুমে যায়। কোচরা পরের দিনের ঢেউয়ের পূর্বাভাস দেখে।

12:00AM

The beach goes quiet বিচ চুপ হয়ে যায়

Lights down to amber. Boards waxed for tomorrow. Just the sound of waves and the night security on patrol. Five hours till the next dawn.আলো ফিকে হলদে হয়ে যায়। কালকের জন্য বোর্ডে মোম লাগানো। শুধু ঢেউয়ের শব্দ আর রাতের পাহারাদার। পরের ভোর পাঁচ ঘণ্টা দূরে।

The Three Spaces তিনটা স্পেস

What's inside the building. বিল্ডিংয়ের ভেতরে যা আছে।

The Surf Kitchen — open-air dining beneath the fishing-net canopy
01 / 03

The Surf Kitchen. সার্ফ কিচেন।

Ground Floor · Open to the beach

A coastal Bengali kitchen with a surf-traveller breakfast menu bolted on. Built from terracotta, bamboo, and fishing-net canopies. Concrete floor that doesn't mind sand or salt water. Designed to flood when it must. উপকূলীয় বাঙালি রান্নাঘর — সাথে সার্ফারদের জন্য নাস্তার মেন্যু। টেরাকোটা, বাঁশ আর জালের ছাউনি দিয়ে তৈরি। কংক্রিটের মেঝে যাকে বালি বা নোনা পানি ভয় পায় না। জোয়ারে ডুবলেও মানিয়ে নেবে — সেভাবেই বানানো।

The menu is short and seasonal. Whatever came in on the morning boats, that's lunch. Bengali coastal cooking for dinner, sometimes — bideshi traveller plates other nights. Sunday brunch is going to become an institution. মেন্যু ছোট, মৌসুমি। সকালের নৌকায় যা এসেছে — সেটাই দুপুরের খাবার। কখনো বাঙালি উপকূলীয় রান্না, কখনো বিদেশি ভ্রমণকারীদের প্লেট। রবিবার ব্রাঞ্চ একটা প্রতিষ্ঠান হয়ে যাবে।

  • ~60 seats, breakfast through dinner~৬০ সিট, নাস্তা থেকে রাতের খাবার
  • Single Bangladeshi coffee roasterএকটাই বাংলাদেশি কফি রোস্টার
  • Live tabla some nightsকিছু রাতে লাইভ তবলা
  • Founder's Members get priority seatingফাউন্ডার্স মেম্বাররা অগ্রাধিকার পান
Train Recover Rejoice — the gym, recovery and yoga floor
02 / 03

Train · Recover · Rejoice. ট্রেইন · রিকভার · রিজয়েস।

2nd Floor · Day passes available

Not a gym. A surfer's gym. Built by an ex-Crunch Fitness GM who knows how surfer bodies break and how they heal. Open to the public with day passes. Free for Founder's Members. Open from 10 AM to last service. জিম না। সার্ফারদের জিম। তৈরি করেছেন একজন প্রাক্তন Crunch Fitness GM, যিনি জানেন সার্ফারদের শরীর কীভাবে ভাঙে আর কীভাবে সারে। ডে-পাস নিয়ে যে কেউ ঢুকতে পারে। ফাউন্ডার্স মেম্বারদের জন্য ফ্রি।

Train. Surf-specific strength, paddle endurance, pop-up power, rotational mobility, breathwork. Recover. Ice bath, sauna, massage table, stretch zone. Rejoice. Yoga deck open to the ocean horizon — sunrise classes and sunset classes, every single day. ট্রেইন। সার্ফ-নির্দিষ্ট শক্তি, প্যাডল এন্ডুরেন্স, পপ-আপ পাওয়ার, রোটেশনাল মোবিলিটি, শ্বাসকর্ম। রিকভার। আইস বাথ, সনা, ম্যাসাজ টেবিল, স্ট্রেচ জোন। রিজয়েস। সমুদ্র দিগন্তের দিকে খোলা যোগ ডেক — প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের ক্লাস।

  • Day passes for non-membersনন-মেম্বারদের জন্য ডে-পাস
  • Free for Founder's Membersফাউন্ডার্স মেম্বারদের জন্য ফ্রি
  • Open to the public, not gatedজনসাধারণের জন্য খোলা, বন্ধ না
  • Sunrise & sunset yoga every dayপ্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের যোগ
The Hub itself — exterior with terracotta lattice and concrete colonnade
03 / 03

The Hub itself. হাব নিজেই।

The threshold · Where it all meets

The Hub is the connecting space — where the school, the safari desk, the apparel shop, the lifeguard station and the kitchen all meet on the ground floor. Where guests and locals share the same shade. হাব হলো সংযোগের জায়গা — যেখানে স্কুল, সাফারি ডেস্ক, পোশাকের দোকান, লাইফগার্ড স্টেশন আর কিচেন গ্রাউন্ড ফ্লোরে মিলে যায়। যেখানে অতিথি আর স্থানীয় একই ছায়ায় দাঁড়ায়।

Above it, on the upper floors: a small number of rooms for Founder's Members and select guests. Not a hotel — just shelter for the people most invested in this coast staying long enough to know it. উপরের তলায়: ফাউন্ডার্স মেম্বার আর নির্বাচিত অতিথিদের জন্য কয়েকটা রুম। হোটেল না — শুধু সেই মানুষদের জন্য আশ্রয়, যারা এই উপকূলটাকে চেনার মতো লম্বা সময় থাকতে চান।

  • G+2 structure, ~9,800 sqft enclosedG+2 কাঠামো, ~৯,৮০০ বর্গফুট
  • Marine Drive Road, South Kolatoliমেরিন ড্রাইভ রোড, দক্ষিণ কলাতলী
  • Boutique stay for Founder's Membersফাউন্ডার্স মেম্বারদের জন্য বুটিক স্টে
  • Designed to expand to 3,000 sqft / floorপ্রতি তলায় ৩,০০০ বর্গফুটে বাড়ানোর সুযোগ
Build Timeline নির্মাণ সময়রেখা

Where we are. আমরা এখন কোথায়।

2024
School on the sand বালির উপর স্কুল

Surf school launched. First Bangladeshi-led surf cohort.

2026
Brand & build kickoff ব্র্যান্ড ও বিল্ডিং শুরু

Apparel + safari live. Digital infrastructure done. SJS Phase 1 concept design locked. Permits in motion.

2027
Ground broken মাটি কাটা শুরু

G+2 structure begins. Foundation on dense sand with shallow footings. Construction live on Marine Drive.

2028
Doors open দরজা খোলে

Soft launch April-May 2028. Surf Kitchen, gym, recovery, rooms — all live.

Pre-Launch Membership · 100 Spots Only প্রি-লঞ্চ মেম্বারশিপ

Join the Founder's 100. ফাউন্ডার্স ১০০-এ যোগ দিন।

100 people who back the Hub before it stands. Lifetime priority on everything we open. Names on the founders' wall. Free lifetime Train · Recover · Rejoice access. One named junior surfer sponsored in your name, every year. ১০০ জন মানুষ যারা হাব দাঁড়ানোর আগেই সমর্থন দেন। আমরা যা যা খুলব তার সব কিছুতে লাইফটাইম অগ্রাধিকার। ফাউন্ডার্স দেয়ালে নাম। লাইফটাইম ট্রেইন · রিকভার · রিজয়েস বিনামূল্যে। আপনার নামে প্রতি বছর একজন জুনিয়র সার্ফার স্পন্সর।

  • Lifetime priority booking on every Hub serviceপ্রতিটা হাব সেবায় লাইফটাইম অগ্রাধিকার বুকিং
  • Named on the founders' wall when the building opensবিল্ডিং খুললে ফাউন্ডার্স দেয়ালে নাম
  • Free lifetime access to Train · Recover · Rejoiceট্রেইন · রিকভার · রিজয়েস-এ লাইফটাইম ফ্রি অ্যাক্সেস
  • Sponsor one Junior Club surfer every year, in your nameপ্রতি বছর আপনার নামে একজন জুনিয়র ক্লাব সার্ফার স্পন্সর
  • Discounted boutique stay above the Hubহাবের উপরে বুটিক স্টে-তে ছাড়
  • First seat at every soft-launch dinnerপ্রতিটা সফট-লঞ্চ ডিনারে প্রথম সিট
2,00,000
Entry · 5 yearsপ্রবেশ · ৫ বছর
+ ৳1,000/mo for 5 years
then ৳1,500/mo
Join the 100 100spots only · funds Phase 2 construction
Not ready yet? এখনও তৈরি নন?

Stay in the loop. খবর পাবেন।

We'll tell you when the kitchen opens, when the gym takes its first booking, when the first soft-launch dinner gets served. No newsletter — just the milestones that matter. কিচেন খুললে, জিম প্রথম বুকিং নিলে, প্রথম সফট-লঞ্চ ডিনার পরিবেশন হলে — আমরা জানাব। নিউজলেটার না — শুধু যেগুলো গুরুত্বপূর্ণ, সেই মাইলফলক।